Skip to content
eBook Charts
US
Bahurupi (Bengali)

Bahurupi (Bengali)

Sukumar Ray

$0.99

Buy on Amazon View on Apple Books

Prefer it in print? See every format on Amazon →

Price on Apple Books. Amazon’s price may differ.

Read a lot? Try Kindle+ * · Compare subscriptions

Published
Genres
Fiction & Literature

Description

সুকুমার’ কথাটার আসল মানে কি? মানে হচ্ছে, ‘অতি-বালক’। আর, ‘রায়’ কথাটার মানে কি? মানে হচ্ছে, ‘শ্রেষ্ঠ’, চূড়ামণি’। তা হলে দু’য়ে মিলে কি মানে দাঁড়াল। মানে দাঁড়াল, সুকুমার রায় ছেলের দলের সেরা। তাই সব চেয়ে তিনিই ভালো জানেন ছেলেদের মন, ছেলেদের খিদে, কিসের অভাবে তারা এমন শীর্ণ-সংকীর্ণ। সুকুমার রায় সার্থকনামা। বাঙালী ছেলেরা ‘হুঁকোমুখো’ হয়ে ব’সে ছিল শাসনের কয়েদখানায়, ভারি বিজ্ঞ, ভারি গম্ভীর। সুকুমার রায় এসে আবোলতাবোল ব’কে নিরেট ও নিটুট যরলবহকে ভেঙে-চুরে ওলট-পালট ক’রে দিলেন। রুল-টানা জীবনের খাতায় নিয়ে এলেন লাইন-ভাঙার আনন্দ। ‘কিংকর্তব্যবিমূঢ়ে’র বাড়ি চৌচির হয়ে ভেঙে পড়ল, যা ছিল শক্ত তাই হল সোজা, যা ছিল শাস্তি তাই হল মজার, যেখানে ছিল বদ্ধ গুমোট সেখানে বইতে লাগল মুক্তির হাওয়া। ছেলেরা হাসল, বড়রা হাসল, গোটা বাঙলা দেশ হাসল। বাঙালীর আয়ু গেল বেড়ে। জীবনের আয়ু, সাহিত্যের আয়ু।